সু.খবর ডেস্ক
বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা প্রবীণ রাজনীতিবীদ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সদ্য প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের ৭৮তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সিলেট আদালত পাড়ায় পাবলিক প্রসিকিউটরের কক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম, অ্যাড. সৈয়দ শামীম, অ্যাড. সৈয়দ মহসিন, অ্যাড. শেখ মকলু মিয়া, অ্যাড. আজমল আলী, অ্যাড. নূর আহমদ, অ্যাড. আব্বাস উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ বাবর, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়া আলম সামাদ, হাওড় উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, সাবেক জেলা ছাত্রলীগ সহ সভাপতি এম রশিদ আহমদ, সিলেট টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অনিশ রঞ্জন তালুকদার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌধুরী, আবু ছালিম, মো. সুমন মিয়া প্রমুখ।


