বৃক্ষরোপণ কর্মসূচি

মুজিববর্ষ উপলক্ষে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ’র সুনামগঞ্জ ইউনিটের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় বিশ্বম্ভরপুর হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়।
এ সময় সংগঠনের সুনামগঞ্জ ইউনিটের মডারেটর প্রভাষক মো. মশিউর রহমান, হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম আহমদ উপস্থিত ছিলেন।
উল্লেখ, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ সকল ইউনিটের পক্ষ থেকে দেশব্যাপী দশ হাজার গাছের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। গত ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের উদ্যোগে ঢাবি’র ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি