লন্ডন প্রতিনিধি
জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের পূর্বেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। শত প্রতিকূলতা অতিক্রম করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে কাজ করে যাচ্ছেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা, এই রমজানের দিনে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ যেন তাঁকে দীর্ঘায়ু করেন। এমন্তব্য যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফের। ১১জুন ইষ্টলন্ডনের কাফেগ্রীল রেষ্টুরেন্টে বৃটেনে কর্মরত বাংলামিডিয়ার সাংবাদিকদের সম্মানে যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।
ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি জালাল উদ্দিন, সামসুদ্দিন মাষ্টার, অধ্যাপক আবুল হাসেম, যুগ্মসম্পাদক নইমুদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল অহাদ চৌধুরী, সারব আলী, মহিলা আওয়ামীলীগের হোসনেয়ারা মতিন, মেহের নিগার চৌধুরী সহ যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, ও শ্রমীক লীগের নেতাকর্মীরা। ইফতার মাহলিফে সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আবু মুসা হাসান, মতিয়ার চৌধুরী, উর্মি মাজহার, সৈয়দ নাহাস পাশা, আনসার আহমেদ উল্লাহ, মোসলেহ উদ্দিন আহমেদ, সায়েম চৌধুরী, শাহাব উদ্দিন বেলাল, সৈয়দ তানভির আহমদ, নাজিম চৌধুরী, মিলটন রহমান, জাকির হোসেন কয়েছ, আব্দুল কাদির মোরাদ, মোরাদ সহ অনেকে।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


