লন্ডন প্রতিনিধি
সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে পুলিশের হাতে আটক চার সন্ত্রাসীকে দোষী সাব্যস্ত করেছে লন্ডনের ওল্ড বেইলী আদালত। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সামরিক বাহিনী বা পুলিশের স্থাপনায় হামলা চালানোর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় এখন তাদের সন্ত্রাসবাদের দায়ে দীর্ঘ কারাভোগ করতে হবে। ২ আগস্ট লন্ডনের ওল্ডবেইলী আদালত তাদের ব্যাপারে এ সিদ্ধান্তে উপনীত হয়।
মহিবুর রাহমান, খোবাইব হুসেইন এবং নাওয়িদ আলী নামে তিন সন্ত্রাসী নিজেদের ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’ হিসেবে গড়ে তোলেন। সন্ত্রাসবাদী কর্মকা- পরিচালনার অংশ হিসেবে এ কৌশল বেছে নেয় তারা। তারা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ-এর জালে আটকা পড়ে। সে অনুযায়ী ২০১৬ সালের আগস্টে এদের ধরতে ওয়েস্টমিডল্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে একটি পাইপ বোমা এবং স্পোর্টস ব্যাগে লুকানো একটি মাংসের কাটার পাওয়া যায়। ওই চারজনের মধ্যে তিনজনের বয়স ২৫ থেকে ৩৩ বছরের মধ্যে। সন্ত্রাসী কর্মকা- পরিচালনার প্রস্তুতিমূলক কার্যক্রমের জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। লন্ডনের ওল্ড বেইলি কোর্টে ২৩ সপ্তাহের বিচার কার্য শেষে সন্ত্রাসবিরোধী আইনের সেকশন ৫ অনুযায়ী তাদের ব্যাপারে এ সিদ্ধান্ত নেয় আদালত। চতুর্থ সন্দেহভাজন ৩৮ বছরের তাহির আজিজ। সে সেক্স শপ থেকে একটি সামুরাই তলোয়ার সংগ্রহ করেছিল। বৃহস্পতিবার তাদের চারজনের বিরুদ্ধেই ওল্ড বেইলি আদালতে রায় ঘোষণার কথা রয়েছে। সন্ত্রাসীদের সকলেই বৃটেনে বেড়ে উঠা। চার জনের মধ্যে একজন বাঙালি ও তিনজন পাকিস্তানি বংশদ্ভূত বলে জানা গেছে।


