মাহবুবুল হাছান শাহীন
প্রতি মূহুর্তেই প্রার্থনা করি
জীবনের গতিপথ যেন না থামে,
কোন অনিশ্চিত পথে।
মনের মাঝে উঁকি দেয়
বেঁচে থাকার আকুতি
চারপাশে মনে হয়
হলাম আমরা বৃত্ত বন্ধি।
সময়কে খুঁজে ফেরা
সময়ের অন্য পথে
পুরোনো সুখ খুঁজে
চেয়ে থাকা আগামী..তে।
বেঁচে থাকা জরুরি
নিজের কাছেই মনে হয় না
তবুও খোদার জগতে বেঁচে থাকা
তাঁরই দয়াতে।
অনিশ্চিয়তা কাটিয়ে,
আবার আমরা হাটতে চাই,
নিঃশ্বাস নিতে চাই
খোদার দুনিয়াতে।
০২.০৭.২০২১


