রেদওয়ানুর রহমান জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারার রেদওয়ানুর রহমান সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন।
রবিবার জেলা পরিবার পরিবার পরিকল্পনা উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যম এসব তথ্য জানানো হয়। পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে নির্বাচিত করা হয়।