বেতিয়ারা দিবসে খেলাঘর আসরের শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার
বেতিয়ারা দিবসের শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে খেলাঘর আসর সুনামগঞ্জ জেলা সংসদ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খেলাঘরের উপদেষ্টা নির্মল ভট্টাচার্য, স্বপন কুমার দাস, চন্দন রায়, সভাপতি বিজন সেন রায়, সহসভাপতি অ্যাড. এনাম আহমেদ, কানিজ সুলতানা, প্রথম আলো’র স্টাফ রিপোর্টার অ্যাড. খলিল রহমান, খেলাঘর আসর জেলা কমিটির সদস্য আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক আশরাফুজ্জামান বাবলু, সম্পাদকীয় সদস্য রাজীব দেব, জাকিরুল হক মান্না প্রমুখ।