Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
বেসরকারি কলেজ শিক্ষকদের ক্যাডারভুক্ত করা যাবে না – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

বেসরকারি কলেজ শিক্ষকদের ক্যাডারভুক্ত করা যাবে না

সু.খবর ডেস্ক
বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্তির বিরোধীতা করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় সমিতির নেতারা বলেন, জাতীয়করণের মহৎ উদ্যোগকে বিতর্কিত করতে বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্তির পাঁয়তারা চলছে। বেসরকারি কলেজের শিক্ষকদের চাকরি সরকারিকরণ হোক। কিন্তু কোনোভাবেই তাদের ক্যাডারভুক্ত করা যাবে না।
‘বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের স্বার্থ ও মর্যাদা সুরক্ষার’ লক্ষ্যে সাধারণ শিক্ষা সমিতি সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি আই কে সেলিম উলাহ খোন্দকারের সভাপতিত্বে সভায় লিখিত বক্তব্য     পাঠ করেন সংগঠনের মহাসচিব এবং ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবির চৌধুরী।
তিনি বলেন, বিসিএস ছাড়া ক্যাডার সার্ভিস নয়। বেসরকারি কলেজ জাতীয়করণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুশাসন জাতীয়করণের আওতাভুক্ত কলেজগুলোর শিক্ষকদের চাকরি বদলিযোগ্য হবে না। এটি মানতে হবে। তাদের চাকরি স্ব স্ব কলেজেই সুনির্দিষ্ট হবে।
তিনি বলেন, ২০১০ সালে জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়েছে। ওই শিক্ষানীতিতে সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও দীর্ঘ সাত বছরেও জাতীয়করণের সঙ্গে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের জন্য স্বতন্ত্র চাকরি বিধিমালা হয়নি।
মহাসচিব বলেন, এ বিষযে আমাদের সুম্পষ্ট বক্তব্য, বেসরকারি কলেজের শিক্ষকদের চাকরি সরকারি হোক। সে অনুযায়ী সবধরনের সুযোগ-সুবিধা তারা পেতে পারেন। কিন্তু কোনোভাবেই তাদের ক্যাডারভুক্ত করা যাবে না। তিনি আরও বলেন, প্রায় ১৫ হাজার ক্যাডারভুক্ত শিক্ষকের মর্যাদার ওপর ৩১৫টি কলেজের প্রায় ২০ হাজার বেসরকারি শিক্ষকের চেপে বসার আশঙ্কায় দেশের সব সরকারি কলেজ ও শিক্ষা ক্যাডার সংশিষ্ট অন্যান্য দফতরে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
তিনি বলেন, অবিলম্বে এ সমস্যার সমাধান না হলে শিক্ষা ক্যাডারের ১৫ হাজার সদস্যকে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া বিকল্প থাকবে না।
সমিতির আয়োজনে সোমবার সারাদেশে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় কর্মসূচি পালিত হয়।