বিসিক’র প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় এবং সুনামগঞ্জ শিল্প সহায়ক কেন্দ্র ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের যৌথ উদ্যোগে ‘বেসিক ইলেক্ট্রনিক’ দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিসিক সুনামগঞ্জের উপ-ব্যবস্থাপক মো. মামুনুর রশির’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আজিজুল সিকদার। ‘বেসিক ইলেক্ট্রনিক’ দক্ষতা উন্নয়ন কোর্সে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি


