বেড়াতে ভারত-উত্তর থেকে উত্তরাখণ্ড ৯

স্বপন কুমার দেব
ফতেপুর সিক্রি এবং আনার কলির কথা
আগ্রা থেকে ফতেপুর সিক্রির অবস্থান মাত্র ৩৭ কি.মি দূরত্বে। উত্তর প্রদেশের আগ্রা জেলার অধীনে ছোট একটি জনপদ বা শহর বর্তমানের ফতেপুর সিক্রি। মোঘল স¤্রাট আকবরের হাতে নির্মিত ঐতিহাসিক ফতেপুর সিক্রির পাশেই পশ্চিম দিকে ১৮৬৫ খ্রি. সনে বর্তমানের ফতেপুর সিক্রি মিউনিসিপ্যাল শহরটি গড়ে উঠে হাইওয়ের পাশে। আমাদের দেখার বিষয় স¤্রাট আকবরের ফতেপুর সিক্রি। সেই পরিত্যক্ত ফতেপুর সিক্রি এখন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যর অংশ। ভারত সরকারের প্রতœতত্ব বিভাগ এর দেখভাল করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে ফতেপুর সিক্রি চত্বর। বড় হাইওয়ের উপর ৩৭ কিলোমিটার দূরত্ব সামান্য মাত্র। আগ্রা ফোর্ট থেকে রওয়ানা দিয়ে স্বল্প সময়ে প্রায় উড়েই এসে গেলাম ফতেপুর সিক্রি। ড্রাইভার মহসিন খান হাইওয়ে থেকে গাড়ি নামিয়ে অপেক্ষাকৃত ছোট রাস্তায় সামনে এগিয়ে যান। আমরা ঐতিহাসিক ফতেপুর সিক্রি এলাকায় প্রবেশ করি। গাড়ি আর যাবে না। গাইড ঠিক হলো। মহসিন পার্কিং লটে থেকে যাবে গাড়ির সঙ্গে। আমরা গাইড সহ হালকা বনজঙ্গলে ঢাকা পায়ে হাঁটা রাস্তা ধরে সামনে এগুতে থাকি। কিছুক্ষণ পর হাঁটা শেষ হয়। একদিকে পুরানো লাল রংয়ে দালানকোঠায় ছোটখাটো বাজার। বেশ গ্রামীণ পরিবেশ। এখান থেকেই কিছু সময় বিরতি দিয়ে পর্যটন বিভাগের বাস পর্যটকদের পৌঁছে দেয় ফতেপুর সিক্রির মূল প্রবেশ পথের চত্বরে। তাৎক্ষণিক বাস পেয়ে যাই। ১০-১৫ মিনিটে বাস পৌঁছে যায় বিশাল একটি খোলা চত্বরে। পাশেই লাল রংয়ের বেলে পাথরের তৈরী বিভিন্ন স্থাপনা সম্বলিত ঐতিহাসিক ফতেপুর সিক্রির কেন্দ্রস্থল। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। সামনে প্রবেশ তোরণ। গাইডের কাছে জানা গেল এই প্রবেশ তোরণের নাম ‘বুলওয়ান্দ দরওয়াজা।’ পৃথিবী বিখ্যাত এটি। অনেক অনেক উঁচু। এতো বড় প্রবেশ তোরণ বিশ্বে আর দ্বিতীয়টি নেই। ইতিহাস আর ঐতিহাসিক স্থান নিয়ে মত, দ্বিমত, তৃতীয়মত, ভিন্নমত আছে এবং থাকবে। এখানেও আছে। তবে বিশেষ গুরুত্বপূর্ণ নয়। মোঘল স¤্রাট আকবর ১৫৬৯ খ্রি. ফতেপুর সিক্রির নির্মাণ কাজ শুরু করে ১৫৮৫ খ্রি. তা সম্পন্ন করেন। ইতিপূর্বে এখানে শুধু সিক্রি নামে ছোট একটি জনপদ ছিল। সেই জনপদে বাস করতেন শেখ সেলিম চিশতি নামে অত্যন্ত বড় একজন সুফী সাধক। স¤্রাট আকবর এক বিশেষ কারণে দোয়াপ্রার্থী হন এই সাধকের কাছে। ২৬ বছর বয়স পর্যন্ত স¤্রাট আকবরের একাধিক স¤্রাজ্ঞী থাকলেও তিনি কোন সন্তান লাভ করতে না পারায় হতাশ হয়ে সুফী সাধক শেখ সেলিম চিশতির আস্তানা সিক্রিতে গিয়ে উনার কাছে সন্তান কামনায় দোয়া চান। শেখ সেলিম চিশতির আশীর্বাদে স¤্রাট আকবর তিনজন পুত্র সন্তান লাভ করেন। ফলশ্রুতিতে স¤্রাট আকবর এই সিক্রি নামক স্থানে নতুন এক শহর নির্মাণ করেন। যার নাম হয় ফতেপুর সিক্রি। স¤্রাট ফতেপুর সিক্রিকে আগ্রার সঙ্গে যৌথভাবে মোঘল সা¤্রাজ্যের রাজধানী ঘোষণা করেন। সমকালীন সময়ে স¤্রাট আকবর ১৫৭৫ খ্রি. গুজরাট জয় করেছিলেন। যুদ্ধ জয়ের স্মারক হিসাবে ফতেপুর নাম সংযোজন করে নতুন নামকরণ হয় ফতেপুর সিক্রি। আরবী ও ফার্সী মতে ফতে শব্দের অর্থ বিজয়। বহু আগে এই অঞ্চল রাজপুত রাজার অধীনে ছিল। তখন নাম ছিল ভিজাপুর শিকারী। কারো কারো মতে স¤্রাট আকবর কর্তৃক রাজপুতানার চিতোর দূর্গ জয়ের স্মারক স্বরূপ ফতে নাম সংযুক্ত করা হয়েছিল। আগ্রার সঙ্গে ফতেপুর সিক্রিতে যৌথ রাজধানী ঘোষণা করা হলেও স¤্রাট আকবর সেখানে বেশিদিন বসবাস করতে পারেননি। শীঘ্রই নগরীটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল। কারণ নিকটবর্তী যে জলাশয় থেকে নগরীতে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল সেটি রাজপুতরা দখল করে নিলে ফতেপুর সিক্রিতে পানি সরবরাহ বন্ধ হয়ে যায় এবং নগরীটি কার্যত রাজধানী হিসাবে ও রাজ পরিবারের সদস্যদের বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে পড়ে। পরবর্তী সময়ে মোঘল সা¤্রাজ্যর রাজধানী লাহোরে স্থানান্তরিত হয়েছিল। পরবর্তী এক সময়ে মারাঠারা ফতেপুর সিক্রির দখল নেয়। মারাঠাদের হাত থেকে ইংরেজরা দখল নেয় এবং সেখানে তাদের সেনাবাহিনীর একটি অফিস চালু করে। তবে যতদিন স¤্রাট আকবর ফতেপুর সিক্রিতে অবস্থান করেছিলেন ততদিন জাঁকজমকের সঙ্গেই ছিলেন। আমরা বুলওয়ান্দ দরওয়াজা দিয়ে ভেতরে ঢুকে অবাক বিস্ময়ে চরিদিকে তাকিয়ে থাকি। শীতের মিষ্টি রোদ গায়ে লাগিয়ে ভেতরের বিরাট চত্বরে অনৈক পর্যটকের আনাগোনা। গাইড আমাদেরকে প্রথমেই নিয়ে গেলেন গিলাফ বা চাদর বিক্রেতার কাছে। ভেতরে আছে সুফী সাধক শেখ সেলিম চিশতির মাজার। সাধকের কবরে গিলাফ বিছিয়ে দিয়ে দোয়া মানত করে বাকী সবকিছু দেখাশুনা হবে। শুভ কাজ দিয়ে শুরু করা। এবারের গাইড মধ্যবয়ষ্ক। গিলাফ বিক্রেতার সঙ্গে সব গাইডেরই যথারীতি পরিচয় আছে। নিচু থেকে শুরু করে সর্বোচ্চ ২০-২৫ হাজার রুপী মূল্যের গিলাফ মজুদ আছে বিক্রেতার কাছে। আমরা পাঁচশত রুপী দিয়ে সবুজ রংয়ের একটি গিলাফ কিনলাম। মনে মনে বুঝে নিলাম এখানেও একটা ব্যবসা আছে। ভেতরে মাঝামাঝি জায়গায় শেখ সেলিম চিশতির বিখ্যাত ও ঐতিহাসিক মাজার। এক ধরনের সাদা পাথরে তৈরী মজার ভবন। সামনের চত্বরে এক দল ভক্ত বসে তবলা, ঢোলক ইত্যাদি যন্ত্র সংগীত বাজিয়ে ভক্তিমূলক কাওয়ালী গান গাইছেন।  দিনের যতক্ষণ খোলা থাকে সেই পুরো সময় কাওয়ালী গান চলতে থাকে। জুতো খুলে খালি পায়ে মাজারে প্রবেশ করতেই এক ধরনের আধ্যাত্মিক আবেশে মনপ্রাণ ভরে গেল। মাজারের খাদেম ধীর স্থির লোক, নিচু স্বরে কথা বলেন। উনি আমাদেরকে সুফী সাধকের বাঁধানো কবরের সামনে নিয়ে আসেন। শান্ত সমাহিত ভাব। দেহ মন যেন আপনা আপনি পরিষ্কার হয়ে গেল। মনে হলো অন্য কোন জগতে চলে এসেছি। খাদেমের সাহায্যে আমরা শেখ সেলিম চিশতির কবরে গিলাফ বিছিয়ে দেই। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন ভেদাভেদ নেই। সবাই আছেন। একের পর এক গিলাফ বিছিয়ে দিচ্ছেন। অত:পর আগর বাতি, মোমবাতি জ্বেলে দিয়ে আমরা নতমুখে দাঁড়িয়ে দোয়া চাইলাম ও মানত শেষ করলাম। ঘরের ভেতরটা অন্ধকারাচ্ছন্ন হলেও মনের রোশনাই জ্বলে উঠে সব আঁধার দূর করে দেয়। মাজার থেকে বাইরে এসে গাইড আমাদের অন্যান্য স্থাপনাগুলি দেখাতে থাকেন। ফতেপুর সিক্রি নগরীর দৈর্ঘ্য ২ মাইল এবং প্রস্থ ১ মাইল। স¤্রাট ভেতরে একটি মাদ্রাসা নির্মাণ করেন। যা অনেক লম্বা। এখানে ছাত্রদের পবিত্র কোরআন শিক্ষা দেয়া হতো। অগনিত কক্ষ বর্তমানে তালাবদ্ধ অবস্থায় আছে। লাগোয়া মসজিদ এর পাশেই খোলা দালানে লম্বা মতোন জায়গায় নামাজের স্থান। সারিবদ্ধভাবে বহু লোক একসঙ্গে নামাজ পড়তে পারেন। স¤্রাট আকবর এখানেই নামাজ আদায় করতেন। শেখ সেলিম চিশতির মাজারের পাশে বাঁধানো জলাশয়ের পাশে বসে অনেক লোক চরিদিকের দৃশ্য অবলোকন করছেন। পাঁচ তল বিশিষ্ট একটি মহল আছে, যা পঞ্চ মহল নামে পরিচিত। এই মহলে স¤্রাট পরিবারের মহিলা সদস্যরা থাকতেন। স¤্রাট আকবর রাজপুত কন্যা যোধাবাঈকে বিয়ে করেছিলেন। ফতেপুর সিক্রিতে মহারানী যোধাবাঈয়ের জন্য একটি প্যালেস তৈরী করে দেন। এটি যোধাবাঈয়ের খাস মহল নামে পরিচিত। সম্প্রতি বলিউডে ‘যোধা আকবর’ নামে একটি সিনেমা নির্মিত হয়। এছাড়া আছে হাওয়া মহল। হাওয়া মহল তৈরী হয়েছিল এমন একটি পদ্ধতিতে যাতে দিবারাত্রি সর্বক্ষণ বাতাস বইতে থাকে। গ্রীষ্মকালে স¤্রাট আকবর ও পরিবারের সদস্যরা দিবারাত্রির অনেকক্ষণ সময় হাওয়া মহলে অতিক্রান্ত করতেন। স¤্রাট আকবরের বিখ্যাত নবরতœ সভার কথা সুবিদিত। নবরতœ সভার অন্যতম দুই সদস্য ছিলেন বীরবল ও তানসেন। বীরবলের ক্ষুরধার বুদ্ধি ও হাস্যরস স¤্রাট মুগ্ধ হয়ে উপভোগ করতেন। তানসেনের মতো সুরের স¤্রাট জগতে আর নেই। তানসেন সুর দিয়ে যেমন অগ্নিশিখা প্রজ্জ্বলন করতে পারতেন তেমনি মেঘমল্লার সুর গেয়ে পৃথিবীতে বারিধারা নামিয়ে আনতেন। এই ফতেপুর সিক্রিতেই স¤্রাট আকবরের হাতে নবরতœ সভা গঠিত হয়। আকবর ছিলেন এক বিরল প্রতিভা। এখানকার স্থাপনাগুলি মোঘল স্থাপত্যর অপূর্ব নিদর্শন। কিন্তু নিয়তির অমোঘ বিধানে এখানে বেশিদিন স¤্রাটের বসবাস হলো না। গাইড আমাদেরকে নিয়ে গেলেন বন্দিশালার মতো এক স্থানে। সেখানেই নিচের দিকে ভূ-গর্ভে একটি সিঁড়ি নেমে গেছে। সিঁড়ির মাথায় একটি প্রকোষ্ঠ। দরজায় তালা। মরচে পড়ে আছে। গাইড জানালেন এই প্রকোষ্ঠেই স¤্রাট আকবর আনারকলিকে বন্দি করে রেখেছিলেন। কিন্তু বুদ্ধিমতি আনারকলি কৌশলে এই দরজা দিয়ে পালিয়ে যান। এই দরজাটি আনারকলির দরওয়াজা নামে পরিচিত। গাইডের মতে, এখানে আনারকলিকে স¤্রাট জীবন্ত কবর দিয়েছিলেন। সম্ভবত: তথ্যটি সঠিক নয়। লাহোরে আনারকলির একটি কবর আছে। অবশ্য তা নিয়েও ভিন্নমত আছে। কে এই আনারকলি? যিনি অনাকাংখিত ভাবে মহাপরাক্রমশালী মোঘল সা¤্রাজ্যর ইতিহাসে ঢুকে পড়েন তা জানতে নিশ্চয়ই ইচ্ছে করে। অপূর্ব সুন্দরী আনারকলি ছিলেন এক কৃতদাসী কন্যা। মূল নাম ছিল নাদিরা বেগম কিংবা শরফুনন্নেছা। স¤্রাট আকবরের পুত্র স¤্রাট জাহাঙ্গীর যখন ছিলেন শাহাজাদা সেলিম তখনই তিনি প্রেমে পড়েন আনারকলির। স¤্রাট আকবর পুত্রের সঙ্গে কৃতদাসীর প্রেম কোনদিনই মেনে নিতে পারেননি। এই প্রেমের প্রতি স¤্রাট আকবর প্রধান বাধা হয়ে দাঁড়ান। কিন্তু শাহাজাদা সেলিমের সঙ্গে আনারকলির প্রেম গোপনে চলতে থাকে। আনারকলি যেমনি ছিলেন সুন্দরী তেমনি ছিলেন অসাধারণ নৃত্য পটিয়সী ও কোকিলকণ্ঠী গায়িকা। কিন্তু শেষ পর্যন্ত শাহাজাদা সেলিমকে হার মানতে হয়। সর্বোচ্চ ক্ষমতাধর পিতা স¤্রাট আকবর নানা কূটকৌশলে আনারকলিকে বন্দি করেন। পালিয়ে গিয়েও আনারকলি নিস্তার পাননি। অবশেষে আনারকলিকে জীবন্ত কবর দেয়া হয়। এভাবেই একটি প্রেমের মৃত্যু ঘটে। তবে আনারকলির কাহিনী নিয়ে নানা সংশয় ও সন্দেহ আছে। রহস্যময়ী আনারকলি যেন রহস্যই থেকে গেলেন। গাইড জানালেন,‘মোঘলে আজম’ সিনেমার আংশিক সুটিং হয়েছিল ফতেপুর সিক্রিতে। লাল পাথর নামে একটি বাংলা সিনেমারও সুটিং হয় ফতেপুর সিক্রিতে। মোঘলে আজম ষাটের দশকের প্রথম দিকের একটি ভারতীয় হিন্দি ফিল্ম। আমি স্কুলের ছাত্র থাকাকালে গৌহাটি শহরে সিনেমাটি দেখেছিলাম। আনারকলি আর শাহাজাদা সেলিমের প্রেম সংঘাত নিয়ে দীর্ঘ কাহিনী। প্রায় চার ঘণ্টার ফিল্ম। স¤্রাট আকবরের ভূমিকায় অভিনয় করেন পৃথ্বিরাজ কাপুর (রাজ কাপুরের পিতা)। শাহাজাদা সেলিমের চরিত্রে অভিনয় করেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। আনারকলিতে ছিলেন সম্ভবত: মধুবালা। সিনেমাটি একেকটি শহরে একটানা বৎসরের উপর চলেছিল। আগ্রা ফোর্টের শীষ মহলেও সুটিং হয়। সিনেমায় নাচের দৃশ্যে শীষমহলে এক আনার কলির জায়গায় শত আনারকলি প্রতিবিম্বিত হয়েছিল। শাহাজাদা সেলিম প্রশিক্ষিত কবুতরের পায়ে প্রেমপত্র বেঁধে উড়িয়ে দেন আনারকলির কাছে। সেভাবেই প্রতিউত্তর আসে। নাচের সঙ্গে ‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’ সংগীত দৃশ্যটি সারা হলের দর্শক হৃদয় উদ্বেলিত করে দেয়। আনারকলির বন্দি জীবন ও জিন্দা কবর দৃশ্যের সুটিং ফতেপুর সিক্রিতে হয়েছিল। শাহাজাদা সেলিম খবর পেয়ে কয়েকজন বন্ধু নিয়ে দ্রুতগামী অশ্বে সওয়ার হয়ে দ্রুতগতিতে ছুটে চলেন আনারকলিকে উদ্ধার করতে। কিন্তু পথে পথে স¤্রাট আকবরের সৈনিকদের বাধা। সংক্ষিপ্ত অথচ তীব্র যুদ্ধ। শাহাজাদা সেলিম সব বাধা অতিক্রম করে যখন ঘটনাস্থলে পৌঁছালেন তখন সব শেষ হয়ে গেছে। জীবন্ত আনারকলির বাঁধানো কবরের শেষ ইটটি কিছুক্ষণ আগেই গাঁথা হয়ে গেছে। উত্তম কুমার অভিনীত লালপাথর নির্মিত হয় অনেক পরে। কাহিনীর রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে ব্যর্থ প্রেমের কাহিনী। ফতেপুর সিক্রি কেবলই ট্যাজেডি। দুই ঘণ্টার অধিক সময় ফতেপুর সিক্রি দেখে দেখে আর সেলিম আনারকলির ট্র্যাজেডির কথা ভাবতে ভাবতে ফিরতি যাত্রায় একসময়ে আবার মহসিন খানের গাড়িতে আরোহণ করলাম। গাড়ি চলতে শুরু করে। ভ্রমণের প্রথমে দিল্লী তারপর উত্তরপ্রদেশ ছাড়িয়ে এবার গাড়ি ছুটছে রাজস্থানের উদ্দেশ্যে। (চলবে)
লেখক: সিনিয়র আইনজীবী ও কথাসাহিত্যিক।