ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কমিটি গঠন

স্টাফ রির্পোটার
ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে কমিটি গঠন, সাধারণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে সোনালী ব্যাংকের হল রুমে অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি সোনালী ব্যাংকের   ব্যবস্থাপক শেখ মোহাম্মদ সুজাদুল হক, সহ-সভাপতি কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. ফয়জুর রহমান শহীর, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক আবু সুফিয়ান, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপক মো. জাহেদ হোসাইন, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক বজলুর রশিদ, সাধারণ সম্পাদক ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক শ্রী জ্যোতিলাল গোস্বামী, সহ-সাধারণ সম্পাদক রুপালী ব্যাংকের ব্যবস্থাপক চৌধুরী মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক কায়সার আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক স্ট্যার্ন্ডাড ব্যাংকের ব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক মো. শামীম আহমদ, সহ-কোষাধ্যক্ষ সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপক মো. আব্দুল গফুর, প্রচার সম্পাদক পূবালী ব্যাংকের ব্যবস্থাপক ধুর্যটি প্রসাদ ভট্টাচার্য্য, সহ-প্রচার সম্পাদক ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক মীর হাবিবুল আহারার, দপ্তর সম্পাদক অগ্রণী ব্যাংকের কর্মকতা মো. উবায়দুল কাদের, ক্রীড়া সম্পাদক ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান, সাহিত্য সম্পাদক জনতা ব্যাংকের কর্মকতা উজ্জল কুমার মন্ডল, মহিলা বিষয়ক-সম্পাদক কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক রৌশন আরা, সদস্য প্রবাসী কল্যান ব্যাংকের ব্যবস্থাপক হুববুন নেছা তাছমিন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক আবু বকর সিকদার, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসার অসিত চৌধুরী, জনতা ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার সজীব সরকার, কৃষি ব্যাংক আঞ্চলিক অফিসার ইজাজুল হক, পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার অজয় কান্তি জোয়ারদার, ইসলামী ব্যাংকের অফিসার মো. আব্দুল্লা আল মামুন, ডাচ-বাংলা ব্যাংকের সিনিয়র কম্পøায়ার্স অফিসার মো.আশরাফ হোসাইন লিটন।
এছাড়াও উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন, কৃষি ব্যাংকের ডিজিএম ও আঞ্চলিক প্রধান অজয় কুমার সাহা, জনতা ব্যাংকের ডিজিএম ও আঞ্চলিক প্রধান মো. নজরুল ইসলাম মজুমদার, সোনালী ব্যাংকের এজিএম ও আঞ্চলিক প্রধান বাসুদেব দাস, অগ্রণী ব্যাংকের এজিএম আজিজুর রহমান।