ব্রিজ মেরামত শেষ যান চলাচল শুরু

স্টাফ রিপোর্টার
ছয়দিন পর চালু হলো সুনামগঞ্জ দিরাই সড়কের দরগাহ্পুর বেইলী সেতু। ভেঙে যাওয়া সেতুর উপর নেতুন বেইলী সেতু বসানো হয়েছে। সোমবার দুপুরে যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়।
গত বুধবার সকাল ৮ টায় সড়কের ২৫ কিলোমিটার অংশের দরগাহ্পুর গ্রাম পার্শ্ববর্তী বেইলী সেতু দিয়ে সড়ক ও জনপথ বিভাগের কার্পেটিংয়ের কাজের মালামাল নিয়ে যাওয়ার সময় একটি ভারী ট্রাকসহ বেইলী সেতু ভেঙে যায়। এ কারণে ভোগান্তিতে পড়েন দিরাই-শাল্লা ও দক্ষিণ সুনামগঞ্জের প্রায় ৫ লাখ মানুষ।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম জানান, বেইলী সেতুর সবকিছু আমাদের কাছে প্রস্তুত থাকায় এবং সকলের সহায়তায় কম সময়ের মধ্যে আমরা সেতুটি নতুন করে স্থাপন করেছি এবং সড়কে সরাসরি যান চলাচল শুরু হয়েছে।