ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টারের কাজ পরিদর্শনে প্রতিনিধিদল

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টারের কাজ পরিদর্শন করেছে প্রতিনিধি দল। শনিবার ট্রাস্টের একটি প্রতিনিধি দল কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।
ট্রাস্ট নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এম এ নুর, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ আহাদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিব চৌধুরী, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ আজাদ আলী, প্রতিষ্ঠাতা ট্রাস্টি নুরুল হক লালা মিয়া, ট্রাস্টি গোলাম মর্তুজা, জয়নাল খান প্রমুখ।
এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জগন্নাথপুরের উপ-সহকারী প্রকৌশলী আমির হোসেন, ধীরেন্দ্র সূত্রধর, ঠিকাদার আব্দুর রহিম প্রমুখ।
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিব চৌধুরী জানান, জগন্নাথপুরের শিক্ষার অগ্রগতিতে আমাদের স্বপ্নের এ রিসোর্স সেন্টার বিশেষ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ কাজ বাস্তবায়ন করছে। ইতিমধ্যে ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানা গেছে।