ব্র্যাকের পক্ষ থেকে তিন হাজার মাস্ক প্রদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম—মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের মধ্যে তিন হাজার মাস্ক দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সোমবার দুপুরে পৌর শহরের ইসলামিক ফাউন্ডেশ কার্যালয়ে এই মাস্ক হস্তান্তর করা হয়।
মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মহি উদ্দিন। ব্র্যাকের জেলা সমন্বয়কারী এ কে আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিম মাওলানা মো. নূর হোসাইন, সুনামগঞ্জ ইমাম—মুয়াজ্জিন পরিষদের সভাপতি মো. মুজিুবর রহমান, জেলা কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা রুবেল খান প্রমুখ।
অনুষ্ঠানে ব্র্যাকের জেলা সমন্বয়কারী এ কে আজাদ জানান, সুনামগঞ্জ জেলায় ব্র্যাকের পক্ষ থেকে আট লাখ ৭১ হাজার মাস্ক বিতরণ করা হচ্ছে। এর মধ্যে জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে এক লাখ ১৫ হাজার। জেলার সব ধমীর্য় প্রতিষ্ঠানকে দেওয়া হবে ৫৫ হাজার।