ছাতক প্রতিনিধি
ছাতকে নব নির্মতি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে হায়নাদের কবল থেকে মাতৃভূমি মুক্ত করেছে। মুক্তিযোদ্ধা সন্তান ও ভবিষ্যত প্রজন্মকে এ দেশ ও স্বাধীনতা রক্ষার দায়িত্ব নিতে হবে। যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়ন করতে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করা শুরু করেন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত বর্তমান সরকার সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে কাজ করছে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে সরকার মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি করেছে। যাদের ঘরবাড়ি নেই, তাদের সরকার পাকাঘর নির্মাণ করে দিচ্ছে। সকল মুক্তিযোদ্ধাদের সম্মান নতুন প্রজন্মের কাছে ধরে রাখতে সকল শহীদদের কবর একই ডিজাইনে সংরক্ষণ করা হবে। মন্ত্রী আরো বলেন, বাঙালির মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ভারত সরকার ও সরকারের প্রধানমন্ত্রীর সহযোগিতা ভুলার নয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর জীবন রক্ষায় পাশে এসে দাঁড়িয়েছিলেন। ভারত সরকার যুদ্ধ চলাকালীন বাংলাদেশকে যে সহযোগিতা করেছে, তা বাঙালি সারাজীবন মনে রাখবে।
শুক্রবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনো স্বাধীনতা ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
তিনি বলেন, মন্টুবাবুর এ মাঠ থেকে জাতির জনক বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের জন্য জনগণকে প্রস্তুত থাকার আহবান জানিয়ে ছিলেন। আজ এ মাঠেই ঐতিহাসিক মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ থেকে এখানের নতুন প্রজন্মকে রাজাকার-আলবদর গোষ্ঠীর কবল থেকে দেশকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করছি।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আমির আলী এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশীদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরীয়ার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নূরুল মোমেন প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া। এর আগে মন্ত্রী নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে আনুষ্ঠানিকভাবে ভবন উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। এসময় পৌরসভার পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা প্রদান করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সিনিয়ির সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, গয়াছ আহমদ, বিল্লাল আহমদ, আবু বক্কর সিদ্দিক, আলহাজ্ব সুন্দর আলী, সাবেক চেয়ারম্যান মুরাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আফতাব উদ্দিন, আব্দুল আওয়াল, মাফিজ আলী, আব্দুল খালিক, সামছু মিয়া, আনিসুর রহমান চৌধুরী সুমন, আব্দুল কদ্দুছ সুমন,পীর মোহাম্মদ আলী মিলন, কালিদাস পোদ্দার, অতুল দেব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, সহ সভাপতি রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, কৃপেশ চন্দ, এনামুল হক এনাম, যুবলীগ নেতা হাজী জয়নাল আবেদীন, বিমান ঘোষ, ইসতিয়াক রহমান তানভির, জাবেদ আহমদ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক সাদমান মাহমুদ সানি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান মাহবুব মিয়া, সাহেব আলী সহ মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


