ছাতক প্রতিনিধি
ছাতকের ভাঁতগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কর্মীসভা শনিবার বিকেলে তাজগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শামীম আহমদ তালুকদারের সভাপতিত্বে এবং ইমামুল ইসলাম রানা ও সাজিল হোসেন বাবুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদত লাহিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার তোতা মিয়া, মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা নুরুল আমিন, ভাঁতগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, দোলারবাজার ইউনিয়ন আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান সাইস্তা মিয়া, সাধারণ সম্পাদক গিয়াস মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও ছাতক-দোয়ারার স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বাবুল রায়, অ্যাড. সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব সামন্ত, আ.লীগ নেতা সাব্বির আহমদ, পীর মোহাম্মদ আলী মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আব্দুস শহীদ, মুহিবুর রহমান টুনু তালুকদার, আব্দুল আলিম, কবির আহমদ, আব্দুল আজিজ, আবুল কালাম, আনসার আহমদ, আবুল কালাম, সামছন্নুর মিয়া, এনাম তালুকদার, নজরুল ইসলাম, ওমর আলী, লায়েছ আহমদ, আরব আলী মির্জা, পরিমল দেবনাথ, যুবলীগ নেতা গৌছ খান, বিমান ঘোষ, মাহমুদ হোসেন, আবু বক্কর, ফজল মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহেদ খান, আব্দুল মুক্তাদির, শামীম শিকদার, সুরিয়ান আহমদ, ছাত্রলীগ নেতা তজম্মুল হক রিপন, শিপলু আহমদ, কাওসার আহমদ, ইকবাল হোসেন প্রমুখ।
সভা শেষে রাসেল আহমদকে আহবায়ক ও বুরহান উদ্দীন, সামির আলী, রেজাউল করিম, রোমেন আহমদকে যুগ্ম আহবায়ক ও সমরুজ আলীকে প্রথম সদস্য করে ভাঁতগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
- তাহিরপুরে পাঠাভ্যাস কর্মসূচীর মূল্যায়ন
- কাস্টমস কর্মকর্তাদের সাথে ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্সদের বৈঠক


