স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে আপন ভাতিজাকে খুনের দায়ে চাচার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু বুধবার বিকেলে এই রায় দেন।
দ-প্রাপ্ত ব্যক্তি হলেন সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে ছদরুল হোসেন চৌধুরী (৫৪)। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদ- দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. সৈয়দ জিয়াউল ইসলাম এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর দরগাপাশা গ্রামের আছাবুর রহমান চৌধুরীর ছেলে হাবিবুর কিবরিয়া চৌধুরী সেজু (৯) কে পারিবারিক ও জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে গলা টিকে হত্যা করে সেজুর আপন বড় চাচা ছদরুল হোসেন চৌধুরী। সেজুকে গলা টিকে হত্যা করে তার লাশ ধানের গোলার নিচে রেখে বসতঘর তালাবন্ধ করে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ঘাতক চাচা ছদরুল হোসেন চৌধুরী। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁিজ করে ছদরুল হোসেন চৌধুরীর ঘরের ধানের গোলার নিচ থেকে সেজুর লাশ উদ্ধার করে।
ঘটনার পরদিন সেজুর বাবা আছাবুর রহমান চৌধুরীর বাদী হয়ে ছদরুল হোসেন চৌধুরীকে আসামি করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালের ৩০ মার্চ আদালতে অভিযোগপত্র দেয়। মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ বুধবার ছদরুল হোসেন চৌধুরীর ফাঁসির রায় ঘোষণা করেন। মামলার দায়ের পর থেকে এবং আজ বুধবার রায় ঘোষণার সময়ও দ-প্রাপ্ত ছদরুল হোসেন চৌধুরী পলাতক ছিলেন। তবে তার পক্ষে মামলা পরিচালনায় রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাড. শাহাব উদ্দিন চৌধুরী (২)।
- ১৩ বছরের শিশুকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় থানায় মামলা
- লন্ডনে করোনার ভয়াবহতায় উদ্বিগ্ন জগন্নাপুরবাসী


