ভারতে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মহিষখলা সীমান্ত থেকে ভারতের পাঁচ কিলোমিটার অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মো. ফরহাদ হোসেন (২৭) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রংপুর গ্রামের বাসিন্দা মো. সানোয়ার হোসেনের ছেলে। রোববার সকাল ১১টার দিকে ভারতের সীমাছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। মধ্যনগর থানার    
ওসি সেলিম নেওয়াজ জানান, মো. ফরহাদ হোসেন লাকড়ি সংগ্রহের জন্য ভারতের সীমাছড়া নামক এলাকায় প্রবেশ করলে স্থানীয় গারোদের গুলিতে ওইদিন সকাল ১১টার দিকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পরে ওইদিন বিকেল চারটার দিকে নিহততের স্বজনেরা সেখানে গিয়ে লাশ নিজ বাড়িতে নিয়ে আসে।