সুনামগঞ্জের খবর কার্যালয়ে ডিএফপির মহাপরিচালক

স্টাফ রিপোর্টার
দৈনিক সুনামগঞ্জের খবর কার্যালয় পরিদর্শন করেছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন। রবিবার সন্ধ্যায় তিনি সুনামগঞ্জের খবরের সম্পাদকীয়, বার্তা বিভাগসহ   সকল বিভাগ পরিদর্শন করেন। এসময় তিনি পত্রিকার প্রকশনা, প্রচারসহ নানা বিষয়ের খোঁজ খবর নেন।
এসময় তাঁর সঙ্গে ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) প্রশাসন শাখার উপ পরিচালক হাছিনা আক্তার। পরে সুনামগঞ্জের খবর সম্মেলন কক্ষে মতবিনিময় করেন ডিএফডির দুই উর্ধ্বতন কর্মকর্তা।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নবারুণ’র সাব এডিটর শাহানা আফরোজ,  জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, ডিএফপির অফিস সহকারী সাজেদুর রহমান, কবি কুমার সৌরভ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, সহকারি সম্পাদক অ্যাড. এনাম আহমদ, জাহাঙ্গীর আলম, বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, সাংবাদিক আকরাম উদ্দিন, সুনামগঞ্জের খবরের সহকারি অনলাইন সম্পাদক সজীব নন্দন দে, স্টাফ রিপোর্টার অভিজিৎ রায়, লিপসন আহমদ, কামরান আহমদ,  দ্বিপাল ভট্টাচার্য প্রমুখ।
এরপর ডিএফপির মহাপরিচালক দৈনিক সুনামকণ্ঠ ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন কার্যালয় পরিদর্শন করেন।