‘ভাসানপানির কথা’ মঞ্চস্থ হলো দক্ষিণ সুনামগঞ্জে

স্টাফ রিপোর্টার
‘জাল যার-জলা তার, ভাসানপানিতে মাছ ধরার অধিকার ফিরিয়ে দাও’ এই স্লোগানকে সামনে রেখে উদীচী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আশির দশকের ভাসানপানি আন্দোলনের উপর নির্মিত পথ নাটক ‘ভাসানপানির কথা’ উপজেলার মাহবুবা কমিউনিটি সেন্টারের সামনে মঞ্চস্থ হয়েছে। সোমবার নাটকের পূর্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচী দক্ষিণ-সুনামগঞ্জ   
উপজেলা শাখার সভাপতি শ্যামল দেব। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী জেলা সংসদের সভাপতি শীলা রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক এনামুল কবির, জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও যুগ্ম-সম্পাদক অ্যাড. প্রসেনজিৎ দে। এছাড়াও উপস্থিত ছিলেন দোলন, আলি আহমদ, জয়ন্ত দেব নাথ, কেডি নাথন, রুমন রায়, বিজন দেব নাথ, উজ্জ্বল দেব প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে ভাসান পানির প্রেক্ষাপট তুলে ধরেন জেলা সংসদের সভাপতি শীলা রায়, গবেষক এনামুল কবির।
তারা বলেন, শোষক শ্রেণির বিরুদ্ধে এক বলিষ্ঠ আন্দোলন ছিলো ‘ভাসান পানির আন্দোলন’। তাই এ নাটকটি সময়ের দাবি এবং যুগোপযোগী।
নাট্যকার জাহাঙ্গির আলম বলেন, ‘মৎস্যজীবী ও কৃষক শ্রেণির স্বার্থে এবং তাদের রাজনীতিক সচেতনতার লক্ষে আমাদের এই ভাসান পানি নাটক।’
প্রসেনজিৎ দে বলেন, ‘যে আমাদের শিল্প-সংস্কৃতির এই বিশেষ অংশই হচ্ছে নাটক যার দ্বারা খুব স্বচ্ছ করে তুলে ধরা যায় আমাদের জীবনের বাস্তবিক গল্প । উদীচী দক্ষিণ-সুনামগঞ্জের সভাপতি শ্যামল দেব বলেন, ‘উদীচী মাটি এবং মানুষকে নিয়ে কাজ করে। নাটকটি থেকে আমরা খুব সহজেই জানতে পারব যে আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটেও তেমনই জোর জবরদস্তি চলছে, শ্রমজীবী মানুষ এবং কৃষকদের জন্য আমাদের সবাইকে প্রতিবাদী হতে হবে।’
নাটকে অভিনয় করেছেন আব্দুস সালাম মাহবুব, পুলক রাজ, মিঠুন তালুকদার,ইফতেখার সাজ্জাদ পিয়াল, রূপক রাজ, কংকন দাশ, মাছুম, রোয়েল, সাগর সরকার, পলাশ চন্দ্র দাশ, নিলু, সাহারা শিউলি, শাহরিয়ার হাসান, অনিক, প্রিয়াঙ্কা এবং জুবায়ের ।