পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা-বীরগাঁও সড়কে শিক্ষার্থীদের যাতায়াত ভাড়া অর্ধেক করার দাবিতে মানববন্ধন করেছে বীরগাঁও স্টুডেন্ট ফোরাম সামের একটি সংগঠন। বুধবার বেলা ১১টায় বীরগাঁও বড়ব্রীজ সংলগ্ন টেম্পু-সিএনজি স্ট্যান্ডে এ মানববন্ধন করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি জাহিনুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শহিদ নূর আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা কবি আজমল আহমদ, সহ-সভাপতি সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম তালুকদার, সুন্নত আলী, মাজেদুল ইসলাম, তানভীর ইসলাম সোহান, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, কার্যনির্বাহী সদস্য আল আমীন, রায়েজ নূর, রিফান আহমদ, জুয়েল আহমদ প্রমুখ।


