ভিজিএফ প্রদানে অনিয়ম ও অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সদর উপজেলা গৌরারং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভিজিএফ কার্ড বিতরণের অর্থ আদায় এবং অবৈধভাবে ট্যাক্স আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে ওয়ার্ডের বাসিন্দারা।  
শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় ইসলামগঞ্জ       
বাজারে সুনামগঞ্জ বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক ফারুক আহমদের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক অবসর প্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সদস্য আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম আমজাদ, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক  হারুন অর রশীদ, প্রভাষক ফজলুল হক  দোলন, জাতীয় পার্টি নেতা মুতিউর রহমান, সাংবাদিক হাসান বসির প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্তদের পক্ষে বক্তব্য রাখেন মহিমুন নেছা, রাহেনা বেগম,  জাহানারা বেগম, সাজেদা বেগম প্রমুখ।
মানবন্ধনে বক্তরা বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের জন্য ভিজিএফ চাল ও নগদ অর্থ প্রাদান করছেন। কিন্তু কিছু অসাধু জনপ্রতিনিধির অনিয়ম, দুর্নীতির কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ সরকারি সাহায্য পাচ্ছেন না। জনপ্রতিনিধিদের মননোনীত ব্যাক্তিরা সাহায্যের আওতায় আসছে। কার্ডের নামে দরিদ্র মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন।  যা অতি নিন্দনীয়। এসময় ৯ নং ওয়ার্ডের সদস্য আয়না মিয়ার দুর্নীতি ও নগদ অর্থগ্রহণের নিন্দা জানান বক্তারা।
মানবন্ধন চলাকালে ঘটনাস্থল পরির্শন করে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেন,‘লিখিত অভিযোগ পেলে আয়না মিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’