রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১২টি স্থায়ী, ২ হাজার ১৬৬টি অস্থায়ী এবং ৩৬টি ভ্রাম্যমাণ কেন্দ্রে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ৬-১১ মাস বয়সী ৪৫ হাজার ৫৪১ এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লক্ষ ৫৮ হাজার ৪৯৯ জন শিশু ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ছিল। ছবিতে বিশ্বম্ভরপুর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ খাওয়ানো হচ্ছে।


