স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ‘ভালনারেবল টোয়েন্টি’ বা সংক্ষেপে ভি ২০ সম্মেলনে যোগ দিতে আমেরিকা যাচ্ছেন আজ। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘কিউআর ৬৩৭’ ফ্লাইটে যাত্রা করবেন তিনি। বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)’র যৌথ আয়োজনে আমেরিকার ওয়াশিংটন ডিসি’তে আগামী ১৩-১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে এই সম্মেলনে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন তিনি। সম্মেলন চলাকালে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ম্যারিওট ওরডম্যান পার্ক হোটেলে অবস্থান করবেন। আগামী ২০ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের একান্ত সচিব নিয়াজ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার অঙ্গিকার নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করেছে বাংলাদেশ, নেপাল, ভুটানসহ ২০টি দেশের নতুন জোট ভালনারেবল টোয়েন্টি।
- ইউনিয়ন পরিষদ নির্বাচন জামালগঞ্জে ৬ ইউনিয়নে বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন ১৮ জন
- বাঁধে হ্যান্ডমাইক হাতে জেলা প্রশাসক…


