ভীমখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় ভীমখালী ইউনিয়নের লাল বাজারে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মনির হোসেন। স্থানীয় আ.লীগ নেতা শাহীন আলমের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনফর আলী। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মানিক মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা  আ.লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল খালেক, ভীমখালী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নজরুল ইসলাম।
সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নূর হোসেন,আমান উল্লাহ, আলমগীর কবির, গোলাম হাসান আফিন্দী তাপস, পিকলু তালুকদার। সম্মেলনে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, মাজহারুল ইসলাম,অসিত রঞ্জন তালুকদার,সজিব চৌধুরী,আমিলক মিয়া,জুবায়েল প্রমুখ। সম্মেলনে ভীমখালীর ইউপি সদস্য তহুর মিয়াকে সভাপতি ও সুধীন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সংগঠনের ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।