জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া ভূমিহীন সেজে বারনা নদী বন্দোবস্ত নেয়ার অভিযোগ উঠেছে একদল ভূমিখেকো চক্রের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ায় উপজেলার পাটলী ইউনিয়নবাসী সম্প্রতি জেলা প্রশাসক বরাবরে কৃষকদের প্রয়োজনে ভূমি খেকোচক্রের কবল থেকে নদী রক্ষার আবেদন করেছেন।
এলাকাবাসীর অভিযোগপত্র সূত্রে জানা যায়, পাটলী ইউনিয়নের আসামপুর গ্রামের ধন মিয়া ও তার স্ত্রী বীণা বেগম, মৃত আখলুছ মিয়া, ছালিক মিয়া, ও তার স্ত্রী মিনারা বেগম,সুন্দর আলী, ও তার স্ত্রী মরফুল বিবি,ছালিক মিয়া,শাহিন মিয়া, সুহেল মিয়া, মৃত এলাছ মিয়া ও তার স্ত্রী সাজেদা বেগম,তালেব আলী স্ত্রী রেনুয়ারা বেগম ও প্রভাকরপুর গ্রামের সাজুল ইসলাম, তার স্ত্রী খালেদা বেগম ও পাপিয়া বেগম ভূয়া ভূমিহীন সেজে জাল জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করে ভূমি অফিসের যোগসাজসের মাধ্যমে নদী রকম ভূমি বন্দোবস্ত নেয়।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, যুগ যুগ ধরে বারনা নদীর পানি কৃষি কাজে ব্যবহৃত হয়ে আসছে। এলাকার কৃষকরা আমন ও ইরি, বোরো মৌসুমে পানি সেচ করিয়া ২০০ একর জমি চাষ করছেন। বন্দোবস্ত গ্রহিতারা পানি সেচে বাধা প্রদান করায় কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি
হয়। কৃষকরার সেচ কাজের সুবিধার্থে চলমান নদী বন্দোবস্ত বাতিলের দাবি জানান।
- মদনপুরে জলমহালে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৫ জন
- আদালতের আদেশ লংঘন করে জামালগঞ্জে চাটনী বিলে মাছ ধরার অভিযোগ


