মদনপুরে জলমহালে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৫ জন

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের মদনপুর গ্রামের পাশের একটি জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, মদনপুর ও জগজীবনপুর গ্রামের পার্শ¦বর্তী একটি জলমহালে মাছ ধরা নিয়ে দুই গ্রামের লোকদের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে সোমবার দুপুরে জগজীবনপুরের এক ব্যক্তিকে মারধর করে মদনপুর গ্রামের লোকজন। এর জের ধরে মঙ্গলবার বিকাল তিনটায় জগজীবনপুর গ্রামের লোকজন মদনপুর গ্রামের আবদুল মান্নানের বাড়িতে গিয়ে হামলা চালায়।
এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত সুজাত মিয়া (২০), ঝুনু মিয়া (২৫), ইয়াকুব উল্লাহ (৩৫), সালিম আহমদ (২৮),  আবদুল কাইউম (৪০), জুয়েল আহমদ (২২), জুয়েল মিয়া (২০), নজির মিয়া (৬০), আবদুল মান্নান (৫৮), আরিফ আহমদ (১৭), রুমেন আহমদ (২৬), আবদুল কাদির (১৮), স¤্রাট মিয়াকে (৪২) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ আছে। এ নিয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।