স্টাফ রিপোর্টার
তিন দিনব্যাপি আয়োজিত জেলা উন্নয়ন মেলায় তাৎক্ষণিক সেবায় ব্যাপক সাড়া পেয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের স্টল। গত ৩ দিনে সদর উপজেলা, সদর ও পৈন্দা ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে ৩২ নামজারির আবেদন নিস্পত্তি করা
হয়েছে। বুধবার বিকালে সেবাগ্রহিতার হাতে নামজারি খতিয়ান তুলে দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
নামজারি খতিয়ান ভূমি মালিকদের হাতে তোলে দেয়ার সময় জেলা প্রশাসক বলেন,‘ জেলা উন্নয়ন মেলায় ভূমি অফিসের তাৎক্ষণিক সেবায় ভূমি মালিকরা অনেক সেবা পেয়েছেন। নামজারির আবেদন নিষ্পত্তি করতে ৪৫ দিন সময় লাগলেও তাৎক্ষণিক সেবায় মাত্র দুই-তিন দিনের মধ্যেই অনেকেই নামজারির কাগজ হাতে পেয়েছেন তারা। যারা পাননি তারা আগামী দুই-একদিনের মধ্যেই পেয়ে যাবেন।’
জানা যায়, জেলা উন্নয়ন মেলায় সদর ভূমি অফিসের স্টলে তিন দিনে ৬৫ জন ভূমি মালিক নামজারির আবেদন করেন। বিভিন্ন শ্রেণীর ভূমির খাজনা পরিশোধ করেন ৫৩ জন। তাৎক্ষণিক সেবা প্রদান করে প্রায় এক লাখ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে।
বুধবার বিকালে সেবাগ্রহিতার হাতে নামজারি খতিয়ান তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মামুন খন্দকার, সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা নিখিল চন্দ্র পুরকায়স্থ, মো. কামাল হোসেন, একেএম সাব্বির আহমদ, কানুনগো মুস্তাফিজুর রহমান, নাজির মো. আলাউদ্দিন, অফিস সহকারি সালাউদ্দিন প্রমুখ।
- জেলায় আওয়ামী লীগের রাজনীতি- প্রকাশ্যে সমাবেশে চলছে কাদা ছুড়াছুড়ি
- সরকারের তিন বছর পূর্তিতে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


