স্টাফ রিপোর্টার
অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও গতিশীলতা আনয়নে জেলা প্রশাসনের আয়োজনে ‘ভূমি সেবা সপ্তাহ’ উদযাপিত করা হয়েছে। দিবস উপলক্ষে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা।
ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো: ল্ৎুফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, শিক্ষাবিদ দিলীপ কুমার মজুমদার, বিটিভির জেলা প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু, রাজানগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজী সামছুল হুদা সুহেল,
ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. কামাল হোসেন, সহকারী সেটেলমেন্ট অফিসার কমলেন্দু চৌধুরী, জেলা বন কর্মকর্তা বলরাম দাস, জয়নাল আবেদীন, কামাল উদ্দিন, আজমল হোসেন, প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- সাংবাদিক গোবিন্দ দেব মিলেনিয়াম টেলিভিশনে নিয়োগ পেয়েছেন
- নির্বাচন পরবর্তী সহিংসতা ছাতকে পৃথক তিনটি সংঘর্ষে আহত অর্ধশতাধিক


