ভোক্তা অধিকার সংরক্ষণ সম্পর্কে প্রশিক্ষণ সম্পন্ন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভোক্তাদের অধিকার সম্পর্কে প্রান্তিক পর্যায়ের মানুষদের জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় ‘সমৃদ্ধ বসত—বাড়ি ও স্বাস্থ্যসেবা’ প্রকল্পে নিয়োজিত কমীর্দের প্রশিক্ষণ দেয়া হয়।
ধনপুর ইউনিয়নে বেকারত্ব দূরীকরণে বেকার নারী ও পুরুষদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষদের ভোক্তা অধিকার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
ধনপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ’র নিবার্হী পরিচালক মো. মিজানুল হক সরকার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. সুলতান আহমেদ। প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা করেন ‘সমৃদ্ধ বসত বাড়ী ও স্বাস্থ্য সেবা’ প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী মো. হাবিবুর রহমান হাবিব।
ধনপুর ইউনিয়নে বেকার নারী ও পুরুষদের আত্মকর্মসংস্থানের লক্ষে ৪৫ জনকে দক্ষ কমীর্ হিসেবে গড়ে তোলার জন্য সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন প্রশিক্ষক দ্বারা দক্ষতা মূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রেসবিজ্ঞপ্তি