স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে হেযবুত তাওহীদের পথসভায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হেযবুত তাওহীদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. জাকির হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মো. কামাল হোসেন, তাহিরপুর উপজেলা সভাপতি মো. সারওয়ার আলম প্রমুখ।
সংবাদ সম্মেলনে জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. জাকির হোসেন জানান, গত ২২ নভেম্বর রাত ৮টায় বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারের পাশে কতিপয় ব্যক্তি আমাদের উপর হামলা করে। কিছুক্ষণ পর পুলিশ এসে আমাদেরকে নিরাপদে আসতে সহযোগিতা করে। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমরা রবিবার হামলাকারীদের বিরুদ্ধে মামলা করব।


