ভোর হয় কালনি তীরে

সাবিরুল ইসলাম বিপ্লব

আধো আলো আধো ছায়ায়
আকাশ থেকে যখন নামে মেঘ বালিকার
অশ্রুধারা,
যখন দুই বালক, তিন বালিকা চার যুবক আর
পাঁচ প্রবীনকে নিয়ে জগন্নাথপুরে যাত্রা করে
            কাদের মিয়ার নাও;
যখন দিরাইয়ে ডাকবাংলোর ঘাটে
        ডিঙিতে শুয়ে রহিম আর করিম
        টোস্ট চিবিয়ে যায়

আর ঠিক তখনই তুমি আড়মোড়া ভেঙে
        পাশ ফিরে শোও!
তিনটি ফিঙে আর দুইটি শালিক
        উড়ে যায় ফুড়ুৎ করে

ক্যামেরার শাটারের ক্লিক ক্লিক!

পারফিউমের হাওয়া- ঢাকা হতে
আসতে কত সময় নেবে
কালনি তীরে যে ভোর হয়।।

দিরাই ডাক বাংলো/২০/০৭/২০১৭