স্টাফ রিপোর্টার
পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বাজারের পাইকারী ফলের দোকানে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম মোছাম্মৎ সাবিনা ইয়াছমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিমবাজার ও
মসজিদ মার্কেট এলাকার দুটি ফলের আড়তের বিভিন্ন ফলে ফরমালিন আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়। তবে ভ্রাম্যমাণ আদালত আড়তের ফলে কোন ফরমালিন পান নি।
- বেতগঞ্জ-মোল্লাপাড়া রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিসবাহ
- বিভিন্ন উপজেলায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


