ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর আলোকে নিয়মিত কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার, দুপুরে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নস্থ বেতগঞ্জ বাজারে ৩ (তিন) দোকান মালিক যথাক্রমে নাহিদ আল নেওয়াজ- কে ২০০ টাকা, সাকিল আহেমদ-কে ২০০ টাকা, মাহফুজ-কে ২০০, নতুন হাছননগরস্থ ফরিদ মিয়া-কে ৫০০ টাকা ও মোল্লাপাড়ার হরিপুরের হাছন আলী-কে ১০০ টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর নেতৃত্বে, সিভিল সার্জন কার্যালয়, সুনামগঞ্জ এর সিনিয়র হেল্থ
এডুকেশন অফিসার ও প্রসিকিউশন কর্মকর্তা মো. ওমর ফারুক মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি


