মঞ্চস্থ হলো মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘বীরাঙ্গনার বয়ান’

স্টাফ রিপোর্টার
দেশের থিয়েটার অঙ্গনের অন্যতম সক্রিয় নাট্যসংগঠন শব্দ নাট্যচর্চা কেন্দ্র মঞ্চায়ন করেছে নাটক ‘বীরাঙ্গনার বয়ান’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং বন্ধন থিয়েটার, সুনামগঞ্জের আয়োজনে নাটকটি মঞ্চস্থ হয়।
শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে নাটকে একক অভিনয় করেন রওশন জান্নাত রুশনী। একাত্তরের পাকিস্তানি বাহিনী ও তাদের দোষর সহযোগীদের নারী নির্যাতন ছিল ব্যাপকভিত্তিক। বিভিন্নভাবে নির্যাতনের শিকার লাঞ্ছিত ও স্বজনহারা নারীদের জীবনে সংঘটিত ভয়ানক অত্যাচারের কাহিনী নিয়েই রচিত ‘বীরাঙ্গনার বয়ান’ নাটক।
নাটকে বীরাঙ্গনা বীরমাতার জবানীতে উঠে এসেছে সেই নির্মম ঘটনা। নাটকের কাহিনি বিন্যাসের প্রয়োজনে কয়েকজন বীরমাতার কাহিনী একসূত্রে গেঁথে ববর্রতার চিত্র এ প্রজন্মকে জানান দেয়ার চেষ্টা করা হয়েছে ‘বীরাঙ্গনার বয়ান’ নাটকে। উঠে আসে সেই সময়কার অসহনীয় সব ববর্রতার গল্প।
মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের নির্দেশনায় ছিলেন দেবাশীষ ঘোষ এবং রচনা করেছেন নাট্যকার রওশন জান্নাত রুশনী।
নাটকের শুরুতে বন্ধন থিয়েটারের সভাপতি সামির পল্লব’র সঞ্চালনায় বক্তব্য দেন উপস্থিত ছিলেন লেখক সুখেন্দু সেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস চৌধুরী রঞ্জন, সদস্য ও প্রথমআলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক পাবেল, থিয়েটার সুনামগঞ্জ এর দলনেতা দেওয়ান গিয়াস চৌধুরী।