মতিউর রহমান চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

তাহিরপুর প্রতিনিধি
মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর রোগ মুক্তির কামনায় তাহিরপুরে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার যোহরের নামাজের পর বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়। মসজিদের ইমাম ও খতিব মাওলানা দ্বীন ইসলাম এ দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসিল্লিরা উপস্থিত ছিলেন। পরে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে উপজেলার কর্মরত সাংবাদিকদের অংশ গ্রহনে আরও একটি দোয়া মাহফিল অনূুষ্টিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব উপদেষ্টা রমেন্দ্র নারায়ন বৈশাখ, প্রেসক্লাবের সাবেক আহবায়ক গোলাম সারোয়ার লিটন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সাধারণ সম্পাদক আলম সাব্বির, যুগ্ম সম্পাদক এমএ রাজ্জাক, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,রাজন চন্দ্র,কাশেম মিয়া, জাহাঙ্গীর আলম ভূঁইয়া প্রমুখ।