মধ্যনগরে মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা

এনামুল হক এনি, ধর্মপাশা
ধর্মপাশা উপজেলার মধ্যনগরে ডা. সন্তপদ রায় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ ও স্থানীয় ১৩ জন বিশেষ ব্যক্তিকে গুণীজন সম্মাননা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইউএসএ ভিত্তিক ‘এসপি রায় ফাউন্ডেশন’ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, প্রবীন রাজনীতিবীদ বিপ্লবী লাল মোহন রায়। ফাইন্ডেশনের সদস্য বিদ্যুৎ কান্তি সরকারের পরিচালনায়       
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌর কলেজের সহকারি অধ্যাপক চিত্ত রঞ্জন তালুকদার, মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার প্রমুখ।
গেল বছরের ১৮ অক্টোবর মধ্যনগর অঞ্চলের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ২শ ৮৬ জন শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ২২ জন পরীক্ষার্থী এ বৃত্তি লাভ করে। অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারি শিক্ষার্থীকে ২ হাজার টাকা মূল্যের এবং বাকি ২১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর প্রত্যেককে ১ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হল, মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার, কোবরা আক্তার, রূপা দাস, ফারজানা আক্তার, মিসবাউল হক, তাফসিয়া, তাফাসুম, নাঈমা আক্তার, তাওহিদা তালুকদার, রবিন দাস, আবু সাঈদ, মো. চয়ন চৌধুরী, দেবী রায়, আবিদ নগর উচ্চ বিদ্যালয়ের আশা মনি, গোলাম ফারুক অভি, আকাশ মিয়া, সাদিয়া আক্তার, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের জাকিয়া আক্তার, মহিষখলা উচ্চ বিদ্যালয়ের জোনাকি আক্তার, চামরদানি উচ্চ বিদ্যালয়ের রিফাত মিয়া, রামদীঘা একতা উচ্চ বিদ্যালয়ের নিপা সরকার, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কলি আক্তার ও মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হরিপ্রিয়া সেন।
অনুষ্ঠানে রাজনীতিতে বিশেষ অবদানের জন্য ইটাউরি গ্রামের বিপ্লবী লাল মোহন রায়, শিক্ষা ও রাজনীতিতে মধ্যনগর বাজারের সুধাংশু রঞ্জন সরকার, শিক্ষা ও সমাজ সেবায় কান্দাপাড়ার আব্দুল আজিজ তালুকদার, সমাজ সেবায় মধ্যনগর বাজারের অসীম কুমার রায় চৌধুরী, শিক্ষায় আটাইশা মাছিমপুরের মো. আব্দুল গফুর, জমশেরপুরের অদ্বৈত সরকার, মধ্যনগরের মো. মুছলিম উদ্দিন, চিকিৎসা সেবায় মধ্যনগর বাজারের ডা. কৃষ্ণ কুমার সাহা রায়, ডা. গোপী রঞ্জন রায় পোদ্দার, চামরদানির প্রয়াত ডা. মো. সিফত উল্লাহ, সংগীতে গলহার প্রভাত চন্দ্র দেবনাথ, জালালপুরের গিরীন্দ্র সরকার ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য চামরদানি গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রহিমকে সম্মননাসূচক ক্র্যাস্ট প্রদান করা হয়। এছাড়াও গেল বছরের বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখা থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সমীরণ সরকারকে এককালীন ২৫ হাজার টাকা প্রদান করা হয়।