ধর্মপাশা প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের লক্ষ্যে মধ্যনগর থানা যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে
এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ।
সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের পরিচালনায় এতে বক্তব্য দেন, থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অবায়দুল ইসলাম খান রনি, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নয়ন মড়ল, চামরদানী ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা এনাম, অমল, শম্ভু রায়, রাজন, মুন্না, কালাম, মঞ্জু রেজাউল, সনৎ , মোশারফ, লিটন, থানা ছাত্রলীগের সভাপতি পারভেজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লাভলু, সুমন, উৎপল প্রমুখ।


