ধর্মপাশা প্রতিনিধি
বন্যার পানি নেমে যাওয়া ধর্মপাশা ও মধ্যনগরে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এসব পানিবাহিত রোগ ও সংক্রমণ প্রতিরোধে গ্রামে গ্রামে ৭ দিনব্যাপী ভ্রাম্যমান ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে। জল জনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থা (জনাশিউস) বাংলাদেশ এর সহায়তায় ধর্মপাশা সমকাল সুহৃদ সমাবেশ এ মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হবে। আগামী ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রামে গ্রামে ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে অসুধ সরবরাহ করা হবে।


