শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ৮১০ জন বন্যা দুর্গত হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুন) বিকাল ৩টায় বন্যা দুর্গতদের জন্য জরুরি সহায়তা প্রকল্পের আওতায়, কনর্সান ওয়ার্ল্ডওয়াইড’র সহযোগিতায় ও শান্তিগঞ্জ এফআইভিডিডিবি’র বাস্তবায়নে, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর, হাসনাবাজ ও জামলাবাজ গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৮১০টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জয়কলস ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, কনর্সান ওয়ার্ল্ডওয়াইডের সহকারী প্রকল্প ব্যবস্থাপক জিল্লুর রহমান চৌধুরী, ওয়ার্ল্ডওয়াইডেরকমিউনিটি মবিলাইজার কুরবান আলী পাইক ও অর্জুন রাজ বংশি, সুনামগঞ্জ এফআইভিডিবি’র আইএফএসপি প্রকল্পের রিজিয়নাল ম্যানেজার বজলুর রহমান, এফআইভিডিবি’র জরুরি সহায়তা প্রকল্পের কো-অর্ডিনেটর ছয়ফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
- মধ্যনগরে সমকাল সুহৃদ সমাবেশের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু আজ
- ধর্মপাশায় ‘ফ্রেন্ডস ফর এভার’র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ


