ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের ১৯৬ জন ভিজিডি কার্ডধারীর প্রত্যেকের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে মধ্যনগর খাদ্যগুদাম প্রাঙ্গণে জুন মাসের বরাদ্দকৃত এসব চাল বিতরণ করেন মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, মধ্যনগর ইউপি সচিব একেএম রুহুল আমিনসহ ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।


