স্টাফ রিপোর্টার
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়া শুরু হয়েছে। গতকাল ছিল মনোনয়ন জমা দেয়ার ২য় দিন। সদর উপজেলায় নির্ধারিত চারটি স্থানে ছিল প্রার্থী সমর্থকদের উপচে পড়া ভিড়। সদর উপজেলা নির্বাচন অফিসে লক্ষণশ্রী, কাঠইর ও মোহনপুর ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন জমা নিচ্ছেন রিটার্নিং অফিসার মো. ফাওজুল কবীর খাঁন। সদর উপজেলা সমাজসেবা অফিসেও প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার স্থান নির্ধারণ করা হয়েছে। এই অফিসে কুরবাননগর ও মোলাপাড়া ইউনিয়নের মনোনয়ন জমা নিচ্ছেন রিটার্নিং অফিসার মো. নুরুল ইসলাম পাটোয়ারী।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গৌরারং ও সুরমা ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন জমা নিচ্ছেন রিটার্নিং অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেও প্রার্থীদের মনোনয়ন জমা নেয়া হচ্ছে। এই অফিসে জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন জমা নিচ্ছেন রিটার্নিং অফিসার মো. সুলেমান মিয়া। ২৭ মার্চ পর্যন্ত প্রার্থীদের নিকট থেকে মনোনয়ন জমা নেয়া হবে।


