স্টাফ রিপোর্টার
ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের আমেরতলের বাড়ীতে রবিবার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পর দোয়ারাবাজারের দলীয় মনোনয়ন বঞ্চিত ইউপি চেয়ারম্যানরা মুহিবুর রহমান মানিকের সঙ্গে দেখা করেন।
সকাল ১১ টায় ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফুর রহমান সরকুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, অ্যাড. আসিক আলী, আফজাল হোসেন প্রমুখ।
সভায় উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, আলোচনা সভার পর দোয়ারাবাজার উপজেলার দলীয় মনোনয়ন বঞ্চিত বর্তমান দলীয় ইউপি চেয়ারম্যানরা সংসদ সদস্যদের সঙ্গে দেখা করেছেন।
এরমধ্যে দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, বোগলা ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন রানা ও মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খাঁন উপস্থিত ছিলেন।


