মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের ২০১৬ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন             
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক হুমায়ুন কবির, সুনামগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যক্ষ সুকুমার দাস,  সমাজসেবক সুবিমল চক্রবর্তী চন্দন প্রমুখ।