স্টাফ রিপোর্টার
মরমী কবি হাসন রাজার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার পারিবারিকভাবে শহরের হাসনরাজা মিউজিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসনরাজা মিউজিয়ামের সভাপতি সামারীন দেওয়ান।
সভায় বক্তব্য রাখেন, দেওয়ান জাফরান রাজা চৌধুরী, শাহ সৈয়দ মফচ্ছির আলী পীর। আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মলয় চক্রবর্তী রাজু, মনিরুজ্জামান মনির, রেজোয়ানুল ইসলাম হৃদয় ও ফরিদ মিয়া।


