মরহুম হুসেন বখতের জন্মদিন হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা

কামরান আহমেদ
মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম হুসেন বখতের ৯১তম জন্মদিন উপলক্ষে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদ। অনুষ্ঠানে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২শত ২২জন শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট চান মিয়া, অ্যাডভোকেট শুকুর আলী, এপিপি. অ্যাডভোকেট আজিজুর রউফ বিপ্লব, অ্যাডভোকেট নাজমুল হুদা, মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদের সভাপতি সৈকতুল ইসলাম শওকতসহ শিক্ষার্থী অভিভাবকবৃন্দ। বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে আগামী রবিবার পুরস্কার বিতরণ করা হবে জানান আয়োজকবৃন্দ।