মসজিদের ব্যাটারি চুরি করতে গিয়ে চোর শ্রীঘরে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মসজিদের ব্যাটারি চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে চোর শ্রীঘরে গিয়েছে। ধৃত চোরের নাম বিল্লাল মিয়া (৪০)। সে উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের ধরুন্দ গ্রামের মসতু মিয়ার ছেলে।
জানা যায়,    
উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের হলহলিয়া চরগাঁও একতাবাজারে সোমবার মধ্য রাতে জামে মসজিদের সোলার প্যানেলের ব্যাটারি চুরি করে নিয়ে আসার সময় একতা বাজারের নৈশ প্রহরি ও ব্যবসায়ীরা বিল্লালকে আটক করে গণপিটুনি দেন। পরবর্তীতে গতকাল মঙ্গলবার সকালে তাকে তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।  ফাঁড়ির ইনচার্জ এসআই চম্পক দাম বলেন, ইতিপুর্বেও বিল্লাল এলাকায় একাধিক নৌকা ও ব্যাটারি চুরির ঘটনা ঘটিয়েছে বলে লোকজনের অভিযোগ রয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ শ্রী নন্দন কান্তি ধর বিল্লালকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।