মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার
নারী ও কন্যাশিশুর মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক সিডও সনদ ১৯৭৯-এর বিধানগুলোকে আদালতের কার্যক্রমের ব্যবহারের বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে রোববার সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদত মো. শেরেনূর আলীর কাছে মহিলা পরিষদের জেলা সভাপতি গৌরি ভট্টাচার্য স্মারকলিপি তুলে দেন। এ সময় জেলা আইনজীবী সমিতির সহসভাপতি  মো. শামস উদ্দিন, সহসাধারণ সম্পাদক  আমিনুর রশিদ রনক, নির্বাহী সদস্য ফওয়াদুল জওয়াদ, প্রণব কান্তি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, কামাল হোসেন, কমিটির সাংস্কৃতিক সম্পাদক নাজিম কয়েস আজাদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী শম্পা, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, সদস্য তৃণা দেব উপস্থিত ছিলেন।