মাইজবাড়ী ফুটবল প্রিমিয়াম লীগ, চ্যাম্পিয়ন নাইন টাইগার্স স্পোর্টিং ক্লাব

মাইজবাড়ী ফুটবল প্রিমিয়াম লীগে চ্যাম্পিয়ন হয়েছে নাইন টাইগার্স স্পোর্টিং ক্লাব। ফাইনালে নাইন টাইগার্স স্পোর্টিং ক্লাব ১-০ গোলে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
মাইজবাড়ী এলাকাবাসীর আয়োজনে মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, ইউপি সদস্য নুর উদ্দিন, তৈয়ব আলী প্রমুখ।
খেলার চ্যাম্পিয়নস দল রেফ্রিজারেটর এবং রানার্সআপ দল এলিডি টেলিভিশন পুরস্কার পায়। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন শাহিন আহমদ, ম্যান অব দা টুনাম্যান্ট হয়েছেন নাজিম উদ্দিন। সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পান আখতার হোসেন। খেলা পরিচালনা করেন জাবেদ আহমেদ, ফিরোজ খান, আজাদ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তি