স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর শহরের গাজীর দরগা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এমদাদুল হক (৪৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। বুধবার দুপুর দুইটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। বুধবার সন্ধ্যায় তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার বড়ঘাট গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মাওলানা এমদাদুল হক সুনামগঞ্জ শহরে সব মহলে পরিচিত ও নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।


